সেপ্টেম্বরে দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ২০:৩৬আপডেট : ২৩ জুন ২০২২, ২১:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৬ বা ৭ সেপ্টেম্বর দিল্লি সফরে যাবেন। বৃহস্পতিবার (২৩ জুন) ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত ১৯ জুন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা হয়। আমাদের পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী দিল্লি সফর করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

২০১৯-এর অক্টোবরে শেখ হাসিনা দিল্লি সফর করেছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং দুদেশের সম্পর্কের সুবর্ণজয়ন্তী উৎসবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন। এবার আমাদের যাওয়ার পালা।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতোমধ্যে দুদেশের আলোচনা শুরু হয়েছে। সামনের দিনগুলোতে আরও কথা হবে বলে তিনি জানান।

কী কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটি এখন বলা সম্ভব নয়। সফরের নিকটবর্তী সময়ও অনেক কিছু ঠিক হয় বা বাদ পড়ে।

উল্লেখ্য, গত ২০ জুন ভারত সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নিয়ে আলোচনা করছি। আগস্টে যাওয়া যাবে না। এছাড়া সেপ্টেম্বরে দ্বিতীয় ভাগে তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন। তারাও সেভাবে একটি তারিখ দিয়েছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম