২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯০

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২২, ১৭:০৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৭২৮ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজকের ৩ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৮ জনের এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন।

এদিন সুস্থ হয়েছেন ৬৭৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৯৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৫৪ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ এবং ‍মৃত্যু হার ১ দশমিক ৪৭ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ একজন এবং নারী ২ জন। মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজন আছেন। 

 
/এসও/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম