‘বিচারবহির্ভূত হত্যার বিষয়ে বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৪:০৫আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৪:১৫

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তোষ জানিয়েছে।’

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগে বাংলাদেশে সন্ত্রাস ছিল, তাই সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন ছিল। এখন সেটা নেই। এ ব্যাপারে ইইউ সন্তোষ জানিয়েছে।’

এসময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিদেশি কূটনৈতিকদের মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অন্য কোনও দেশ কথা বলবে- এটা আমরা মোটেও চাই না। পৃথিবীর অনেক দেশেই নির্বাচন নিয়ে প্রশ্ন হয়, আমাদের দেশেও হয়। নির্বাচন সুষ্ঠু এবং প্রশ্নাতীত করার জন্য সরকার নিজেই কাজ করছে।’

এসময় বিএনপি-র প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘যারা এই দেশটাই চায়নি, তারা এখন নিজেদের দেশের বিষয় নিয়ে বিদেশিদের সঙ্গে কথা বলে। নিজের দেশের বিষয়ে বিদেশিদের সাথে কথা বলার অর্থ দেশকেই ছোট করা, এটা বিএনপির করা উচিত নয়। তাদের কোনও কিছু বলার থাকলে নিজেদের মধ্যেই সেটা নিয়ে আলোচনা করতে পারে, এতে দেশ বড় হয়।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী