করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬২১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ১৬:৩৭ আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৭:০১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪  জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৬২১ জন। গতকাল শনাক্ত ছিল ৫৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১১৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের ৪ জন নিয়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হলো ২৯ হাজার ২৭৫ জনের এবং মোট শনাক্ত হলেন ২০ লাখ ২ হাজার ৯৪৪ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৩২ জন এবং এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১১৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৬ দশমিক ১৪ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ এবং ‍মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।
 
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। বিভাগ বিবেচনায় তাদের মধ্যে একজন ঢাকায়, চট্টগ্রামে ২ জন এবং সিলেটে একজন মারা যান। 
/এসও/আইএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি