সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ২১:৩২আপডেট : ১১ আগস্ট ২০২২, ২১:৩২

সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড সুইস ব্যাংকে রক্ষিত বাংলাদেশিদের অর্থ সম্পর্কে মিথ্যা কথা বলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রদূত মিথ্যা কথা বলেছেন।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিব আগে জানিয়েছিলেন যে তথ্য চাওয়া হয়েছিল কিন্তু তারা কোনও উত্তর দেয়নি, এটি জানিয়ে মন্ত্রী বলেন, আজকে আমি জিজ্ঞাসা করেছি— বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং নতুন অর্থ সচিবকে এবং তারা জানিয়েছে আমরা চেয়েছি কিন্তু তারা কোনও উত্তর দেয়নি। আমি বলেছি— আপনি এটি সবাইকে জানিয়ে দেন। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া উচিৎ নয়।‘

সুইস দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, গভর্নর সাহেব আগে বিবৃতি দিক, অর্থ মন্ত্রণালয় আগে বিবৃতি দিক, তারপরে আমরা তাদের বলবো।

গত বুধবার এক অনুষ্ঠানে সুইস রাষ্ট্রদূত দাবি করেন— বাংলাদেশিরা যে অর্থ রেখেছে সেটি সম্পর্কে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনও তথ্য চায়নি সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
দুদক চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ 
সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী-মেয়রসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা
আমাদের এখন আমেরিকার ফরেন পলিসিতে উপদেশ দেওয়ার সময়: আব্দুল মোমেন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী