জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মানতে হবে যেসব নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৮:৪২আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:৪৭

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এবং জনগণকে নিরাপদ রাখতে একটি গাইডলাইন জারি করেছে সরকার। রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইস্যুকৃত এই গাইডলাইন জারি করা হয়।

গাইডলাইনের নির্দেশনায় বলা হয়, শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। কোভিড টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার আলাদা আলাদা পথ রাখতে হবে।

এছাড়া অনুষ্ঠানস্থলে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অনুষ্ঠানস্থলের ধারণ ক্ষমতার অর্ধেক বা তারও কম সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠান করতে হবে। এছাড়া, সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবে না বলেও গাইডলাইনে উল্লেখ করা হয়।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম