‘বাংলাদেশ অতীতের যেকোনও সময়ের চেয়ে উন্নত অবস্থায় রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৬:০৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৬:০৪

উচ্চশিক্ষায় দারিদ্র্য যেন বাধা হয়ে না দাঁড়ায়— সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশ অতীতের যেকোনও সময়ের চেয়ে উন্নত অবস্থায় রয়েছে।’

সোমবার (১৫ আগস্ট) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশ অতীতের যেকোনও সময়ের চেয়ে উন্নত অবস্থায় রয়েছে। দেশকে আরও  অগ্রসর পর্যায়ে নিয়ে যেতে কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে কর্মক্ষেত্রে দক্ষ নারীর অংশগ্রহণ বাড়াতে বিভাগীয় পর্যায়ে চারটি নতুন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনসহ অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। বর্তমান সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারণে শিক্ষাসহ সবক্ষেত্রে এসব উন্নতি সম্ভব হয়েছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে দেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আবারও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করে যাচ্ছে। দেশকে সঠিক ধারায় চালিত করতে দরকার দক্ষ মানবিক প্রযুক্তিবান্ধব সৃজনশীল মানবসম্পদ। আর এসব যোগ্যতা অর্জনের জন্য বঙ্গবন্ধু ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর লিখিত বই পডাঁর পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। তিনি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো.ওমর ফারুক।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান