ডেপুটি স্পিকার হয়েছেন শামসুল হক টুকু, শপথ সন্ধ্যায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৭:২৪ আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:৩৩

পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দলীয় এমপিকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদে শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সরকারি দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

নতুন ডেপুটি স্পিকারকে আজ (রবিবার) সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে।

নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশন থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রবিবার কার্যাবলির শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন। সেই সময় প্রথমে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। পরে দেওয়া হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।

পর পর তিনবারের সংসদ সদস্য টুকু বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

১৯৪৮ সালের ৩১ মে পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন শামসুল হক টুকু। তিনি ৩ পুত্র সন্তানের জনক।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি
সর্বশেষ খবর
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
আরও কমলো সোনা-রুপার দাম, ভরি কত 
আরও কমলো সোনা-রুপার দাম, ভরি কত 
জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা
জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা
টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে উঠে এলো যেসব তথ্য
টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে উঠে এলো যেসব তথ্য
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান