সংবাদ সম্মেলনেও নেই পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১

সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনেও নেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার সময় একেবারে শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী সফর থেকে বাদ পড়েন। অসুস্থতার কারণে ভারত সফরে যেতে পারেনি বলে ওই সময় জানিয়েছিলেন মোমেন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৮ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। এখানে পররাষ্ট্রমন্ত্রীকে দেখা যায়নি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত আছেন সেখানে।

তবে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরে পররাষ্ট্রমন্ত্রী সঙ্গী হতে পারেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর এই চার দিন সরকারি সফরে ভারতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ এই সফরে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি হয়।

এই সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সফরে থাকার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভারতে যেতে পারেননি তিনি।

এর আগে কখনও প্রধানমন্ত্রীর দিল্লি সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর না যাওয়ার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন- 

দিল্লি সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী

‘পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন, এমন কোনও কথা নেই’

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়া কি ‘ডিপ্লোম্যাটিক ইলনেস’?

পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলেন সাবেক কূটনীতিকরা

শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে দেশ এগিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম