সব দলকে নির্বাচনে আনতে চমক থাকবে: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৩

সব দলকে নির্বাচনে আনতে ইসির চমক থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে দেখেন আমরা কী করি। জাস্ট ওয়েট করেন। অবশ্যই চমক থাকবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এই নির্বাচন কমিশনার বলেন, ৩৯টি দলের জন্যই কাজ করছি আমরা। সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের বারবার বলছি, কোন কাজটা করতে হবে বলেন, কিন্তু বলছেন না। কোন কাজটা ভুল করছি বলেন, কিন্তু বলছেন না।

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করবো। যার যারা (নির্বাচনে) আসছে না, তারা সবাই আমার প্রিয়। আমরা মনেপ্রাণে চাই তারা সবাই আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি, তারা যদি না আসে আপনিই বলেন কী করতে হবে?

তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি—এ পর্যন্ত ৭৯৩টা নির্বাচন ইভিএমে করেছি। অঘটন, ধাওয়া-পাল্টা ধাওয়া কয়টা হয়েছে? কারণ, সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
সর্বশেষ খবর
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি