২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ১৮:৫৩আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৮:৫৩

আগামী ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না—এমন বিধান রেখে দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধিনিষেধ ২০৩০ সাল পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ২০৩০ সাল পর্যন্ত রিজার্ভ ফরেস্টের গাছ (সংরক্ষিত বনের গাছ) কাটা যাবে না। সামাজিক বনায়নের গাছ এই আওতার বাইরে থাকবে। কারও ব্যক্তিগত, রাস্তার পাশে বা ডিপফরেস্টের আগে যে বাফার জোন থাকে—এগুলোতে সামাজিক বনায়ন হয়ে থাকে।

এই সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত কেন—জানতে চাইলে তিনি বলেন, এটা হলো একটা শিফট টাইম। সচরাচর ৫ বা ৭ বছরে হয়ে থাকে। এবার ৫ বছর না করে ৮ বছরের সীমা ঠিক করা হয়েছে। বর্তমানে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারিত রয়েছে। তাই ২০২৩ থেকে ২০৩০ সাল পর্যন্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বাফার জোনে আকাশিয়া গাছ রোপণ করা হয়। কারণ এ গাছগুলো ১৫ বছর হলে কাটার উপযুক্ত হয়ে যায়। তাই ১৫ থেকে ২০ বছরের মধ্যে এই গাছ কাটতে হয়। যারা এই গাছগুলো পরিচর্যা করেন তারা তারা গাছ বিক্রির অর্থের ৭০ শতাংশ পান আর ৩০ শতাংশ পায় বনবিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিজার্ভ ফরেস্টের গাছ কোনও অবস্থাতেই ২০৩০ সালের আগে কাটা যাবে না। যদি কেউ কাটে তাহলে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি