পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৪:২৫

বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুততম সময়ে বাংলাদেশ-কুয়েত জয়েন্ট কমিশন গঠনেরও নির্দেশ দেন তিনি। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর কুয়েত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ বাংলাদেশে একটি পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তার সরকার শোধনাগার স্থাপনের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ করেছে।

বাংলাদেশের সামরিক বাহিনী ও প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য শেখ হাসিনা কুয়েত সরকারকে আজ ধন্যবাদ জানান। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কুয়েতের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুয়েত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশের রিজার্ভে কুয়েতের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে কুয়েতের সহায়তার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, কুয়েতে কর্মরত প্রবাসীরা কুয়েত ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। তিনি কুয়েতের আমিরকে শুভেচ্ছা জানান। কুয়েতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে সহায়তা করবে।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব  মো. তোফাজ্জল হোসেন মিয়া এসময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের