১৩টি প্রস্তাব উঠছে পদোন্নতি ও বেতন স্কেল বিবেচনা সংক্রান্ত বৈঠকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১২:৪২আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১২:৪২

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বসছে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা। দুপুর ২টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসএসবি সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীদের চাকরির ইতিহাস বিবেচনা করে তাদের পদোন্নতি এবং বেতন স্কেলের সুপারিশ করে। বোর্ডটি নিয়োগ সংক্রান্ত কিছু দায়িত্বও পালন করে।

এসএসবির বৈঠকে নিয়োগ ও পদোন্নতির ১৩টি প্রস্তাব উঠছে বলে জানা গেছে। সভায় বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) গ্রেড-১ ও ২ পদে পদোন্নতির প্রস্তাব উঠছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে এবারের সভায় সড়ক ও জনপথ ক্যাডারের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (সিভিল/যান্ত্রিক) গ্রেড-২ পদে পদোন্নতি, সড়ক ও জনপথ ক্যাডারের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (সিভিল) গ্রেড-৩ পদে পদোন্নতির প্রস্তাব উঠছে।

স্বাস্থ্য ক্যাডারের হেপাটোলজির অধ্যাপকের গ্রেড-৩ পদে পদোন্নতি এবং চর্ম ও যৌন রোগের অধ্যাপককে গ্রেড-৩ পদে পদোন্নতির প্রস্তাবও সভায় উঠছে বলে জানা গেছে।

পররাষ্ট্র ক্যাডারের মহাপরিচালক/গ্রেড-সি রাষ্ট্রদূত/মিনিস্টার/কনসাল জেনারেল (গ্রেড-৩) পদে পদোন্নতি, শুল্ক ও আবগারী ক্যাডারের কর্মকর্তাদের কমিশনার/সমপর্যায়ের (গ্রেড-৩) পদে পদোন্নতি এবং কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি প্রস্তাব উঠছে সভায়।

এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (কারিগরি) গ্রেড-২ পদে নিয়োগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক গ্রেড-১ পদে নিয়োগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান গ্রেড-১ পদে নিয়োগের বিষয়টিও রয়েছে সভার আলোচ্যসূচিতে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী