স্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোলমডেল হিসেবে গড়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ১৮:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৮:২৯

বাংলাদেশে স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবায় নিবেদিতপ্রাণ। জাতীয় পর্যায়ে যে কোনও দুর্যোগ মোকাবিলায় আরও সম্পৃক্ত হয়ে স্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোলমডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মিলনায়তনে “আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২২” উপলক্ষে ইউএন ভলান্টিয়ার বাংলাদেশ, ইউএনএফপিএ, ওয়াটারএইড আয়োজিত 'স্বেচ্ছাসেবী কর্মের মাধ্যমে উন্নয়নের জন্য সংহতি জোরদার' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবায় জনসাধারণের প্রবেশ ও স্বেচ্ছাসেবার চর্চা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামবাংলা ও শহরের যে কোনও আবহাওয়া, মহামারি, সামাজিক বা অন্য যে কোনও বিপর্যয় থেকে টেকসই উন্নয়ন সম্ভব হবে। জনসম্পৃক্ততা নগর ও গ্রামের মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন, মহামারি, সামাজিক ও অন্যান্য যেকোনও সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত দেশ বিনির্মাণে মিশন ও ভিশন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে পথ নকশা ঠিক করেছেন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প ২০৪১, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ এর লক্ষ্যসমূহ অর্জনে স্বেচ্ছাসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এসব কার্যক্রমে যদি দেশের সব স্তরের মানুষকে যুক্ত করা না যায় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন হবে। যার ওপর যে দায়িত্ব অর্পিত তা যথাযথভাবে পালন করলেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী, মহামারি পরবর্তী সহায়তা ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ২০ জন সেরা স্বেচ্ছাসেবককে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২২’ পুরস্কার প্রদান করেন। এছাড়াও বাংলাদেশে জাতিসংঘে কর্মরত আরও ২০ জনকে পুরস্কার প্রদান করেন তিনি। স্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোলমডেল হিসেবে গড়ার আহ্বান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টিটিভ ভ্যান গুয়েন। এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কইকা’র কান্ট্রি ডিরেক্টর দোহ ইওং আ,  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিখা সরকার ও ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কোঅরডিনেটর মোহাম্মদ আকতার উদ্দিন।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী