অল্প সংখ্যক রোহিঙ্গা নিতে চায় যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ২১:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৪:৩১

বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে অল্প সংখ্যক রোহিঙ্গাকে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাব হচ্ছে—২০১৬ সালের আগে আসা রোহিঙ্গাদের যেন নেওয়া হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভ্যালস নোয়েস সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পরে রাতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান—তিনি এক লাখ রোহিঙ্গা নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তাকে জানানো হয়েছে খুব অল্প সংখ্যক রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের আলাপ হয়েছিল এবং তাকে আমি অনুরোধ করি কিছু রোহিঙ্গা নিয়ে যাওয়ার জন্য। তখন তিনি বলেছিলেন, আমি এটি নিয়ে কাজ করবো।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কতজন রোহিঙ্গা নেবেন সেটি জানাতে পারেননি জানিয়ে তিনি বলেন, তবে তারা আশা করছেন প্রথমে ৬২ জনকে নেবে। এরপরে প্রতি বছর মাত্র তিনশ থেকে আটশ করে রোহিঙ্গা নেবে। আমি বললাম, এটি কিছুই না। তখন তারা বললো—এটি সত্যি কিন্তু আমরা শুরু করলাম।

অন্য কোনও দেশ রোহিঙ্গা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাপান বলেছে তারা এটি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, তারা একটি লিস্ট দিয়েছে। কিন্তু সংখ্যাটি অত্যন্ত কম। এটি নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই। ১১ বা ১২ লাখের মধ্যে ৬২ জন যদি হয়—তবে এটি কিছুই না।

রোহিঙ্গাদের শিক্ষার বিষয়ে তিনি বলেন, ছয় হাজার স্কুল ইউনিসেফের তত্ত্বাবধানে চলছে। আমরা ঘরে বসে মক্তব বা যেখানে বেশি অর্থ চায়,  অসঙ্গতিপূর্ণ কিছু শেখায়—সেগুলো বন্ধ করে দিয়েছি।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি