সন্তানদের সুশিক্ষিত করে সম্পদে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

দেশে-বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তির বিপুল চাহিদা রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সন্তানদের সুশিক্ষিত করে সম্পাদে পরিণত করতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। দেশে নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে। কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষের চাহিদা দিন দিন বাড়ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ দ্রুত এগিয়ে যাচ্ছ। রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। গ্রাম পরিণত হয়েছে শহরে। এখানে কারিগরি শিক্ষা গ্রহণ করে মানুষ কর্ম খুঁজে নিতে পারবে। ঘরে ঘরে শিক্ষিত সন্তান থাকলে মানুষের অভাব থাকবে না।

সমাবেশে আরও ছিলেন– মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী সরকার, পীরগাছা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মহিউদ্দিন, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান্যান বজলুর রসিদ, পীরগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফিন, অফিসার ইনচার্জ পীরগাছা থানা মো. মাছুমুর রহমান প্রমুখ।

পরে বাণিজ্যমন্ত্রী পীরগাছা উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ছাত্রলীগ পীরগাছা শাখা ও পীরগাছা কলেজ ছাত্রলীগের সম্মেলনে যোগদান করেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের