বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ১৬:৩২আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৬:৩২

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বছরের প্রথম দিন হাতে নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে। এসময় তিনি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে শিক্ষা ক্ষেত্রে ‘মাইলফলক’ বলে উল্লেখ করেন।

সোমবার (২ জানুয়ারি) সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী এসময় সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ তৈরি করে দিয়েছেন। একযোগে সব জায়গায় সব শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনেই বই পৌঁছে যাচ্ছে।

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল। শিক্ষার্থীদের লেখা পড়ায় স্মার্ট হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু পোশাকে নয়, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বলে উল্লেখ করেন।

শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক আর্থিক সংকটে অনেক দেশ বই ছাপাতে পারছে না। সেখানে দেশের সব শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়চরম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা এবং পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

উল্লেখ্য, পোরশা উপজেলায় ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে ৬৭ হাজার ৯৫৪ কপি এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ ৮৫ হাজার ২৭০ কপি বই বিতরণ করা হবে।

এর আগে খাদ্যমন্ত্রী মহাদেবপুর-সরাইগাছি-পোরশা সড়কের সরাইগাছি-নিতপুর অংশের প্রায় ৯ কিলোমিটার সড়কের উন্নয়নকাজের ফলক উন্মোচন ও কাজের উদ্বোধন করেন। এ সড়কের নির্মাণ শেষ হলে পোরশার সাথে নওগাঁ জেলা শহরের সড়ক যোগাযোগ সহজ হবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী