সাবেক এমপিদের পেনশন চালুর পরিকল্পনা নেই সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭

সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন সংসদ বিষয়ক কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনও পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কিনা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা, স্বাগত জানালো তামাকবিরোধী জোট
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নতুন শঙ্কা জামায়াতের
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
সর্বশেষ খবর
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ, রহস্যের আড়ালে কী
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ, রহস্যের আড়ালে কী
লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন