রূপপুর প্রকল্পের পণ্যবাহী জাহাজ কোথায়, জানে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৯:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৯:৪৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য নিষিদ্ধ জাহাজে পাঠানোর অভিযোগে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ওই জাহাজটির অবস্থান সম্পর্কেও জানে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ান জাহাজ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি, যেহেতু সেটি ছিল একটি নিষিদ্ধ জাহাজ, সেজন্য আমরা সেটিকে আমাদের বন্দরে ভিড়তে দেইনি। এরপর কোথায় গেলো সেটি আমরা জানি না।’

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি কোনও ধরনের নিষেধাজ্ঞা দুটি দেশের মধ্যে সাধারণ ও আইনগত কার্যক্রমকে ব্যাহত করবে না।’ এটি এককভাবে দেওয়া নিষেধাজ্ঞা জানিয়ে তিনি বলেন, ‘এটি জাতিসংঘের নিষেধাজ্ঞা নয়।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশের যেকোনও উদ্যোগ উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার। এটি কোনও দেশের বিরুদ্ধে হওয়া ঠিক নয়। এই মানদণ্ডে ওই উদ্যোগকে বিচার করতে হবে এবং প্রশ্ন করতে হবে—আমাদের যে সাধারণ লক্ষ্য আছে, সেটি অর্জনে এটি সহায়ক, নাকি আমাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করবে—এ বিষয়টি আমাদের চিন্তা করতে হবে ‘

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী