ডিসিদের যেসব নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৪:৪৬ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:০৫

কেউ যাতে অবৈধভাবে বিদেশ যাওয়ার পথে পা না বাড়ায় সে ব্যাপারে জনগণকে সচেতন করাসহ জেলা প্রশাসকদের (ডিসি) বেশ কিছু নির্দেশনা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনে তিনি এসব নির্দেশনা দেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন আজ। ৬৪ জেলার ডিসি এবং আট বিভাগীয় কমিশনার এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ডিসি সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধভাবে অনেকে বিদেশে যায়। এতে তারা হয়রানির শিকার হয়। ক্ষতিগ্রস্ত হয়। এভাবে যেন না যায় সে জন্য সচেতন করার কথা বলা হয়েছে ডিসিদের। এছাড়া প্রবাসীদের বাড়ি দখল হয়ে যায়। তারা হয়রানির মুখে পড়েন। মামলায় কেউ কেউ জেলেও গেছেন। এসব ক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা দিতে হবে। পর্যটন এলাকার নিরাপত্তা ও সুরক্ষা তদারকি নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, আর একজন রোহিঙ্গাও নেবে না বাংলাদেশ। তবে সমস্যায় আছে তারা। আমাদের এখনকার নীতি হলো আর কোনও রোহিঙ্গা নেওয়া হবে না। এটা একটা সমস্যা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে। তাদের অবশ্যই যেতে হবে।

সীমান্তে হত্যার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের শীর্ষ পর্যায়ে মতৈক্য হয়েছে। একটা লোকও সীমান্তে মরবে না। এরপরও দুঃখজনক ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণসহ ২৫টি নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটাই এই সরকারের শেষ ডিসি সম্মেলন।

আরও পড়ুন- 

ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা

সীমান্তের ৮ কিলোমিটারের বাইরে বিজিবির গুলিবর্ষণ: নির্বাহী তদন্ত চায় প্রশাসন

ডিসি সম্মেলন ২৪ থেকে ২৬ জানুয়ারি

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আলোচ্যসূচিতে ২৪৫ প্রস্তাব

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
ডিএমপির ৩ ডিসির বদলি
সর্বশেষ খবর
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে