‘চট্টগ্রামে প্রকল্প পরিচালক লাঞ্ছিতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। হামলাকারী যেই হোক আইন তার নিজের গতিতে চলবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকৌশলীসহ মোট ১৫ জন উপস্থিত হয়ে এই ঘটনা ও সকলস্তরের প্রকৌশলীদের দুঃখের কথা মন্ত্রীকে অবহিত করেন।

স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমি ঘটনাটি শুনেই পুলিশ কমিশনার, চট্টগ্রাম-এর সাথে কথা বলেছি। ইতোমধ্যে এবিষয়ে মামলা হয়েছে এবং অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অবশিষ্টদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা পুলিশের ডিবি শাখা তদারকি করছে।

প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন এসময় জানান, কাজ না পাওয়ায় গতকাল ২৯ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নিজ কার্যালয়ে একদল ঠিকাদার প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অফিস ভাঙচুর করে।

মন্ত্রী সবাইকে ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে এই অন্যায় কাজের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবেন সেখানেই রাষ্ট্র তার পক্ষে দুর্বৃত্তদেরকে দমন করতে অঙ্গীকারবদ্ধ।

/এসআই/এমএস/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম