তুরস্কে নিখোঁজ বাংলাদেশিকে ৪৫ ঘণ্টা পর উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৫

তুরস্কে ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশের নাগরিক গোলাম সাঈদ রিংকুকে। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. নুর আলম।

উল্লেখ্য, এর আগে অপর নিখোঁজ বাংলাদেশি নাগরিক নুর আলমকে উদ্ধার করা হয়।

কনসাল জেনারেল মো. নুর আলম বাংলা ট্রিবিউনকে জানান, উদ্ধারকর্মীদের প্রচেষ্টার কারণেএটি সম্ভব হয়েছে। আগে উদ্ধার হওয়া নুর আলমকে সকালে আমি অনুরোধ করেছিলাম, দুর্ঘটনা স্থলে যাওয়ার জন্য এবং রিংকুকে খুঁজে বের করার জন্য। উদ্ধারকর্মীরা যখন রিংকুকে উদ্ধার করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন আগে উদ্ধার হওয়া বাংলাদেশি নুর আলম।

কনসাল জেনারেল আরও জানান, ওই অঞ্চলে থাকা সব বাংলাদেশির বিষয়ে আমরা খোঁজ-খবর রাখছি। ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন। কেউ কেউ সেখানে ব্যবসা করেন। আবার কেউবা এনজিওতে চাকরি করেন।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
ঢাকায় ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী