আবারও বাংলাদেশে দূতাবাস খুললো আর্জেন্টিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০১

৪৫ বছর পর আবারও বাংলাদেশে দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দূতাবাস উদ্বোধন করেন।

একইদিন সকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে হয়। এর আগে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন দুই মন্ত্রী। সেগুলো হচ্ছে দুইদেশের ফুটবল সহযোগিতা, ভিসা ওয়েভার ও দুইদেশের পররাষ্ট্র একাডেমির মধ্যে সহযোগিতা।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘৪৫ বছর পরে তারা তাদের দূতাবাস এখানে চালু করেছে। স্বাধীনতার পরে তারা দূতাবাসে খুলেছিল, যেটি পরে বন্ধ হয়ে যায়।’

বহুপাক্ষিক বিষয়ে আর্জেন্টিনা সবসময় আমাদের সহায়তা করে থাকে জানিয়ে তিনি জানান যে আমরা আশা করব দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বড় প্রতিনিধি দল এসেছে এবং তারা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে।

ল্যাটিন আমেরিকার বাণিজ্যিক জোট মারকেশরের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আর্জেন্টিনা এবং সেই জোটে ঢোকার জন্য বাংলাদেশ ইতোমধ্যে আবেদন করেছে বলে জানান আব্দুল মোমেন।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত তিনি এসেছেন এবং এখানে দূতাবাস খুলেছেন। এটা আমাদের দায়-দায়িত্ব হবে তাদের দেশে একটি দূতাবাস খোলা।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম