বাংলাদেশ-কাতার মানবাধিকার কমিশনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ২১:১০আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১:১০

পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন কাতারের মানবাধিকার কমিশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করার সিদ্ধান্ত নিয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম গ্লোবাল অ্যালায়েন্স অন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ইনস্টিটিউশনস-এর চেয়ারপারসন ও কাতারের কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন মারিয়ম আল আতিয়াহ-এর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা। এ সময় এক আলোচনায় মানবাধিকার সুরক্ষা উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। একইসঙ্গে সমঝোতা স্মারক সই করার সিদ্ধান্ত নেন উভয়পক্ষ।

আলোচনাকালে জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম গ্লোবাল অ্যালায়েন্স অন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ইনস্টিটিউশনস-এর চেয়ারপারসন ও কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন মারিয়ম আল আতিয়াহ আগামী মে মাসে (২০২৩) বাংলাদেশে আসার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে কাতারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে একমত পোষণ করেন।

প্রতিবছর মানবাধিকার বিষয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এবছরের বার্ষিক সভায় জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৭৫তম বর্ষপূর্তি এবং প্যারিস নীতিমালার ৩০ বছর পূর্তিতে মানবাধিকার সংরক্ষণে জাতীয় মানবাধিকার সংস্থাসমূহকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
কাতারে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার ও সুরক্ষা বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ