বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ০১:১১ আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০১:১১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বাঙালির হাজার বছরের ইতিহাসে অনেক বাঙালি নেতা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, কিন্তু কেউ সফলতা পাননি। ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন বিধায় বাঙালি জাতিসত্তার জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।’

শুক্রবার (১৭ মার্চ) রাতে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে জয়বাংলা কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিচালক (জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, ‘এই বঙ্গে যারা রাজত্ব করেছে, তাদের বিরুদ্ধে এই দেশের যারা বিদ্রোহ করেছেন, স্বাধীনতা চেয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের আন্দোলিত করেন ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগানে। তার নেতৃত্বে এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আজকের এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে তরুণ সমাজ নানাভাবে বিপথগামী হচ্ছে, সেটি থেকে তরুণ সমাজকে রক্ষার করার জন্য ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন। আমরা যদি সমগ্র দেশে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ঝড় বইয়ে দিতে পারি, তাহলে তরুণ সমাজকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করা যাবে। কারণ মানুষের নির্মল আনন্দের প্রয়োজন রয়েছে। নির্মল আনন্দ ব্যতিরেকে জীবন হতে পারে না। সে জন্য এটিএন বাংলার এই আনন্দ আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সূজাউদ্দিন, কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডার সাব্বির আহমদ প্রমুখ।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদিপ্রবাসী
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা পেলেন ২০ হাজারের বেশি মানুষ
সর্বশেষ খবর
দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী
দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী