বিপিজেএ’র সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ২৩:১৬আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:১৬

বাংলাদেশ জাতীয় সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে জাতীয় সংসদ এবং বিপিজেএ'র সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্ববান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৮ মার্চ) পূর্বাচল ক্লাবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন- বিপিজেএ আয়োজিত ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।’ সাংবাদিকদের মিলনমেলায় উপস্থিত থাকতে পারা আনন্দের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি ও মৃণাল কান্তি দাস এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তীসহ সাংবাদিক নেতারা। সঞ্চালনায় ছিলেন বিপিজেএ'র সহ-সভাপতি মশিউর রহমান।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম