দলনিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে বর্তমান সরকার: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ২৩:২৭আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:৪৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে। স্বাধীনতা পদক বা একুশে পদক বা অন্য কোনও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ক্ষেত্রে যারা সত্যিকার অর্থে রাষ্ট্র, সমাজ, দেশের জন্য অবদান রাখছেন, তাদেরই বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে সমাজে গুণীজনরা উৎসাহিত হচ্ছেন।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে ঢাকায় খুলনা বিভাগ সাংবাদিক ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত খুলনা বিভাগের চার গুণীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিতদের অভিনন্দন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা আজ সংবর্ধিত হলেন, তাদের অভিনন্দন। গুণীদের সম্মান না দিলে সেই দেশে গুণীর জন্ম হয় না। আমাদের মূল লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা। শুধু উন্নয়ন নয়, টেকসই উন্নয়ন করতে হলে গুণীদের কদর করতে হবে।’

অনুষ্ঠান ও সংগঠনের সভাপতি সাংবাদিক শেখ নজরুল ইসলাম বলেন, খুলনার কৃতী সন্তানদের যোগ্য সম্মান দিতে পেরে নিজেরাই গর্ববোধ করছি। ফোরামের সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ গুণীজনদের সম্মান দিতে খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম আগামীতে আরো উদ্যোগ নেবে বলে জানান।

এ বছর একুশে পদকে ভূষিত খুলনা বিভাগের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বাঁশিবাদক গাজী আব্দুল হাকিমের হাতে এবং ২০০৩ সালে খুলনায় আততায়ীর হাতে নিহত আইনজীবী ও রাজনীতিবিদ মঞ্জুরুল ইমাম ও আবৃত্তিকার অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যদের হাতে খুলনা বিভাগের সাংবাদিকদের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
মামলা থাকা সাংবাদিকদের বিষয়ে যা বলছে সরকার
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী