অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করা হবে: ইসি রাশেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৮:১৯ আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৩৩

অনিয়ম হলে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের একটাই মেসেজ, জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনোরকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন। আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। গাইবান্ধার উপনির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেবো।’

নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছর অনুষ্ঠেয় পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনও রয়েছে। সামনে কী হবে তা এখনই বলতে পারবো না। তবে আমাদের ইচ্ছা আছে।’

দাতা সংস্থাগুলোর কোনও সহায়তা জাতীয় নির্বাচনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনারের ভাষ্য, ‘সে রকম যদি হয়, আমাদের তো নিতে অসুবিধা নেই। তবে কে কী দেবে বা কীভাবে হবে সেটা আগে দেখতে হবে।’

সাধারণ মানুষের আস্থা অর্জনে কী পদক্ষেপ রয়েছে কমিশনের? এমন প্রশ্নের জবাবে বেগম রাশেদা সুলতানা বলেন, ‘আস্থা বিষয়টি তো মানসিক। কে কীভাবে আস্থা পাবে, তা তো আমরা বলতে পারবো না। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনও কাজ করিনি যে কেউ আস্থায় আসবে না। আমরা গাইবান্ধার উপনির্বাচনে সে প্রমাণ দিয়েছি।’

/ইএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির
 ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা
সর্বশেষ খবর
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
সাংবাদিক তুহিনুল হক আর নেই
সাংবাদিক তুহিনুল হক আর নেই
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম