শামসুজ্জামানের নামে আরও মামলা হচ্ছে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৬:২০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৬:৩২

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নামে আমরা এখন পর্যন্ত দুই-তিনটির (মামলার) খবর জানি। আরও  মামলা হচ্ছে বলে আমরা শুনেছি—এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জিজ্ঞাসাবাদ শেষে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ছেড়ে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখন বলতে চাই, প্রাথমিকভাবে যে তথ্য ৭১ টিভি ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় বা মিডিয়ায় আসছে, সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দুই তিনটির খবর জানি। আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি গতকাল (বুধবার) স্পষ্ট করে বলেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই-একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায় কখন হচ্ছে—সেটার বিস্তারিত তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই। এটাই আমি বলেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি ভয়ে থাকবেন কেন? আপনি তো কোনোদিন মিথ্যা তথ্য দেননি, বিভ্রান্তিকর নিউজ দেননি, কোনও দিন অসত্যকে সত্য করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনও সংবাদ প্রকাশ করেননি। তাহলে আপনি ভয়ে থাকবেন কেন? আপনি নির্ভয়ে চলবেন।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী