স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ

শেখ শাহরিয়ার জামান
৩০ মার্চ ২০২৩, ২২:০০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২২:৩৩

স্বল্পোন্নত থেকে মসৃণ ও টেকসই উত্তরণের জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রধানমন্ত্রীর দফতরের মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলকে ব্রাসেলসে একাধিক বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের সদস্যরা এবং ইউরোপিয়ান কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ইউরোপের নেতারা বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।

বাংলাদেশ প্রতিনিধিদল ইউরোপিয়ান পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট ও জিএসপি রেগুলেশনের র‌্যাপোরটিয়ার হেইডি হাউতলা, ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির (আইএনটিএ) চেয়ার এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য বার্ন্ড ল্যানগে, আইএনটিএ’র দক্ষিণ এশিয়া বিষয়ক মনিটরিং গ্রুপের র‌্যাপোর্টিয়ার ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহর সঙ্গে বৈঠক করেন। ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস ও অর্থনৈতিক এবং বৈশ্বিক ইস্যু বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কনিগ, এশিয়া-প্যাসিফিক বিষয়ক অ্যাকটিং ম্যানেজিং ডিরেক্টর পাওলা প্যাম্পালোনির সঙ্গেও বাংলাদেশ দলের বৈঠক হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের ‘এভরিথিং বাট আর্মস’ শীর্ষক বাণিজ্য সুবিধার যথাযথ ব্যবহার করে আর্থসামাজিক পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাদেশ এবং এখানকার মানুষের জীবনমানের পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশ প্রতিনিধি দল।

বাণিজ্যের বহুমুখীকরণ ছাড়াও বাংলাদেশ এখন সার্কুলার অর্থনীতির মাধ্যমে বৃহত্তর টেকসই ও স্থায়িত্ব অর্জন, জীববৈচিত্র্য রক্ষা এবং নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রযুক্তির বর্ধিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করছে। এ বিষয়গুলোও তুলে ধরা হয় বৈঠকে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ তার নিজস্ব জলবায়ু অভিযোজন ও প্রশমন পরিকল্পনাও প্রণয়ন করেছে।

বৈশ্বিক অর্থনীতিতে চলমান বাহ্যিক অস্থিরতা, খাদ্য ও জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতার কারণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর আরও ছয় বছরের জন্য ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজারস অব্যাহত রাখার আলোচনায় বিশ্ব বাণিজ্য সংস্থায় দৃঢ় সমর্থন প্রদানের জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করেছে বাংলাদেশ প্রতিনিধিদল।

ইউরোপিয়ান ইউনিয়নের আলোচনাধীন নতুন জিএসপিতে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের সুরক্ষা প্রদানেরও অনুরোধ করেছে বাংলাদেশ। কোম্পানি ও ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে ন্যায্যমূল্য নির্ধারণ এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের ওপর গুরুত্ব আরোপ করে প্রাসঙ্গিক কোম্পানিগুলোর জবাবদিহি নিশ্চিতকল্পে করপোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্সের আওতায় একটি মেকানিজম তৈরির অনুরোধও করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলে মুখ্যসচিব ছাড়াও রয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের সভাপতি নিহাদ কবির এবং বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ। রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহও বৈঠকে অংশগ্রহণ করেন।

 

 

 

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
জামায়াত আমিরের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধি দলের বৈঠক 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের