পদ্মা সেতু হয়ে মাওয়ার পথে পরীক্ষামূলক ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১৩:৫৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৪:০০

ফরিদপুরের ভাঙ্গা থেকে যাত্রা শুরু করলো পরীক্ষামূলক ট্রেন। মঙ্গলবার ১টা ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে একটি গ্যাংকার ট্রেন এবং সাত বগিবিশিষ্ট যাত্রীবাহী একটি স্পেশাল ট্রেন মাওয়ার উদ্দেশে ছেড়ে দিয়েছে। এর মাধ্যমে মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের মাটিতে প্রথমবারের মতো ট্রেনের যাত্রা শুরু হলো।

এর আগে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত গ্যাংকার ট্রেন চললেও এবার গ্যাংকারের পাশাপাশি পাঁচ বগিবিশিষ্ট একটি বিশেষ ট্রেনও পরীক্ষামূলকভাবে চলছে। এ ছাড়া এটি ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতুর ওপর দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যাবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নিচতলায় ৬ দশমিক ৬৮ কিলোমিটার রেলপথ।

এর আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ভাঙ্গা হয়ে মাওয়া পর্যন্ত টেস্ট রান কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ,  মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে রেলমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আজকে আমাদের এই প্রকল্পের প্রাথমিক সফলতা ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত ট্রায়াল রান করছি। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। আগামী বছর নির্ধারিত সময়ের (২০২৪ জুন) মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।’

পরে মন্ত্রীসহ অন্যরা পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসেবে মাওয়ার উদ্দেশে ভাঙ্গা ছাড়েন।

ট্রেনটিতে কোনও যাত্রী না থাকলেও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। ট্রেনের বগিতে তাদের সেলফি তুলতে ও উল্লাস করতে দেখা গেছে।

ভাঙ্গা স্টেশন থেকে প্রথমে গ্যাংকার ট্রেন ছেড়ে দেয়। তার পরে বাংলাদেশ রেলওয়ের ৬৬২১ নম্বর ইঞ্জিন দ্বারা পরিচালিত ৫ বগির স্পেশাল ট্রেন যাত্রা করে। যাত্রীবাহী হলেও এই স্পেশাল ট্রেনে কোনও যাত্রী থাকছে না। এ রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চালু হলে এই ট্রেনটিও সেই বহরে থাকবে। এই বিশেষ ট্রেনটি নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তুত করা হয়েছে।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে চলাচলের জন্য চীন থেকে ১০০টি নতুন কোচ আনার কথা রয়েছে। ইতোমধ্যে ৪৫টি বগি বাংলাদেশে এসেছে।

এদিকে, ট্রেনযাত্রা দেখতে ব্যাপক উৎসুক জনতা দেখা গেছে। প্রথমবারের মতো ট্রেন পেয়ে মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

 

/ইএইচএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চলন্ত ট্রেন থেকে তেল চুরি, ভিডিওতে দেখা যাচ্ছে রেলওয়ের লোকজনও জড়িত
অবরোধকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা