জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৩, ০৯:২৪ আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৯:৩৬

ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সেখানে। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য মুসল্লিদের লাইন

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হয়। জাতীয় ঈদগাহে নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল। রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসে নারীরা নামাজে অংশ নিয়েছেন।

সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে ঈদের নামাজ পড়‌তে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন ‍মুসল্লিরা। মুসল্লিদের তল্লাশি করে ঈদগাহ ময়দানে  প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়।

রাজধানীর নানা জায়গা থেকে ঈদের নামাজ পড়তে আসেন মুসল্লিরা

জাতীয় ইদগাহে ঈদের নামাজের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। তিনি নামাজে পুর্বে বয়ানে জাকাত আদায়ের গুরুত্ব তুলে ধরেন। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদগাহ ময়দান ছাড়িয়ে সড়কেও অনেকে নামাজে দাঁড়িয়ে যান

ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে এক সঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়।

ছবি: সাজ্জাদ হোসেন।

/সিএ/এফএস/
সম্পর্কিত
জাতীয় ক্যানসার হাসপাতালে সিরিয়াল নেওয়া বন্ধ, গরিব মানুষ কোথায় যাবে?
মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: অতিরিক্ত ডিআইজি জহির সদর দফতরে সংযুক্ত
রাজধানীতে ছুটির হাওয়া, সড়কে নেই চিরচেনা ব্যস্ততা
সর্বশেষ খবর
নৌকায় কৈলাস ফিরে যাবেন দুর্গা
নৌকায় কৈলাস ফিরে যাবেন দুর্গা
জাতীয় ক্যানসার হাসপাতালে সিরিয়াল নেওয়া বন্ধ, গরিব মানুষ কোথায় যাবে?
জাতীয় ক্যানসার হাসপাতালে সিরিয়াল নেওয়া বন্ধ, গরিব মানুষ কোথায় যাবে?
ইউক্রেন যুদ্ধের প্রভাবে টেনিস তারকার বিচ্ছেদ 
ইউক্রেন যুদ্ধের প্রভাবে টেনিস তারকার বিচ্ছেদ 
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী