খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন ৫ শতাধিক বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৩, ০৯:১০আপডেট : ০৩ মে ২০২৩, ০৯:১২

সুদানের রাজধানী খার্তুম থেকে ৫০০-এর বেশি বাংলাদেশি নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছে। মোট ১৩টি বাসের মধ্যে ১০টি বাস ইতোমধ্যে পৌঁছে গেছে এবং বাকি তিনটি বাস পথে রয়েছে বলে জানিয়েছেন সুদানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেখানকার প্রায় ১ হাজার ৫০০-এর মধ্যে ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার আগ্রহ প্রকাশ করেছেন।

তারেক আহমেদ বলেন, পোর্ট সুদানে একটি স্কুল বিল্ডিংয়ে বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং যে কয়েক দিন তারা এখানে থাকবে, তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। স্কুল বিল্ডিংয়ে মোট আটটি রুম আছে এবং আরেকটি খোলা জায়গায় শামিয়ানা টাঙানো হয়েছে।

পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের নিরাপদে জেদ্দায় পাঠানো হবে। সৌদি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। এ জন্য সৌদি কর্তৃপক্ষ সহায়তা করছে বলে তিনি জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, যেসব বাংলাদেশির কাছে পাসপোর্ট আছে, তাদের ডকুমেন্ট সৌদি কর্তৃপক্ষকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তাদের ভিসার জন্য। এ ছাড়া যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট ইস্যু করে সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সৌদি জাহাজে জায়গা থাকা সাপেক্ষে বাংলাদেশিরা জেদ্দায় যাবে জানিয়ে তিনি বলেন, ওই জাহাজে অন্য দেশের নাগরিকরাও ভ্রমণ করছেন।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে জেদ্দায় প্রত্যাবাসনকারীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে থাকার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সৌদিদের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে সৌদি কর্তৃপক্ষকে নিশ্চয়তা দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’