আপিলেও ফিরলো না জাহাঙ্গীরের প্রার্থিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১৮:০৪আপডেট : ০৪ মে ২০২৩, ১৯:০২

আপিল করেও টিকলো না গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র।

বৃহস্পতিবার (৪ মে) আপিল কর্তৃপক্ষ ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তার আপিল নামঞ্জুর হয়েছে। ফলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে ওই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল থাকছে। ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে জাহাঙ্গীর আলম এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর আগে, গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

একটি খেলাপি ঋণগ্রহীতার জামিনদার হওয়ার কারণে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। ওই সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছিলেন, যে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে, সেই ব্যাংক ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। তিনি রহিমের বিপরীতে জামিনদার ছিলেন। এ সময় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা ঋণ পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। তবে জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের