জরুরি খবর দ্রুত পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মে ২০২৩, ০৯:০০আপডেট : ১৩ মে ২০২৩, ০৯:২৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলা ট্রিবিউন দশ বছরে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত হয়েছি। নবম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে গণমাধ্যমটির কর্তৃপক্ষ, পাঠক, সাংবাদিক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে স্পিকার আরও বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমান বিশ্বে দ্রুততম সময়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচারে বিশেষ গুরুত্ব বহন করছে অনলাইন সংবাদপত্র। প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের ফলশ্রুতিতে বাংলাদেশে ডিজিটাল টেকনোলজি ক্রমেই সহজলভ্য হচ্ছে। আর সেই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমের পাঠক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অবাধ তথ্যপ্রবাহের যুগে জরুরি সংবাদটি সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়।’

করোনা অতিমারি ও বৈশ্বিক অর্থনীতির সংকটকালে সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়েছে বহুগুণ উল্লেখ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলা ট্রিবিউন তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। জাতীয় সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগী হিসেবে দেশের অন্যতম শীর্ষ এই নিউজপোর্টালটি কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।’
 
বাণীতে বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন স্পিকার।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম