মানি লন্ডারিংয়ের ১৫টি মামলা দায়ের করেছেন শুল্ক গোয়েন্দারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ১৯:৫০আপডেট : ১১ জুন ২০২৩, ২০:১২

শুল্ক গোয়েন্দা সংস্থা মানি লন্ডারিংয়ের অভিযোগে এ পর্যন্ত ১৫টি মামলা দায়ের করেছে। এসব মামলায় জড়িত রাজস্বের পরিমাণ ৩৬৭ কোটি ৫৫ লাখ টাকা। রবিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বন্ডের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিপরীতে এ পর্যন্ত ১৫টি মামলা দায়ের করেছে, যার সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ৩৬৭ কোটি ৫৫ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড মানি লন্ডারিং আইন অর্থপাচার প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএফআইইউ থেকে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো গত পাঁচ অর্থবছরে (২০১৭-২০২২) ১২১টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে। একই সময়ে সন্দেহজনক লেনদেন ২৪ হাজার ৯৭৭টি। আর মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়নে সংশ্লিষ্টতা বিবেচনায় এক হাজার দুটি গোয়েন্দা প্রতিবেদন আইন প্রয়োগকারী সংস্থায় পাঠানো হয়।

দেশে ব্যক্তি পর্যায়ে করদাতা ৮৯ লাখ

সরকার দলীয় সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি মাসের ৬ জুন পর্যন্ত বর্তমানে দেশে ব্যক্তি পর্যায়ে করদাতা ৮৯ লাখ ৩৬ হাজার ৫৩৬ জন।

সরকার করদাতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। সেগুলো হলো– জরিপের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, এক পাতার রিটার্ন দাখিল পদ্ধতি সহজীকরণ, তাৎক্ষণিক হিসাব নিরূপণ, অনলাইন ই-রিটার্ন দাখিল, আয়কর দেওয়া সহজীকরণ, যেমন-অনলাইনে আয়কর দেওয়ার জন্য চালান, রকেট, নগদ, বিকাশ ও সোনালী ব্যাংক ই-পেমেন্টের মাধ্যমে আয়কর পরিশোধ ব্যবস্থা চালু, করদাতাদের সম্মাননা প্রদান।

রিটার্ন জমা দেননি ৫৪ লাখ করদাতা  

বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২২-২৩ করবর্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশের ৫৪ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দেয়নি।

কাঙ্ক্ষিত হারে আয়কর রিটার্ন না পাওয়ার কারণ হিসাবে অর্থমন্ত্রী বলেন, আয়কর অনুবিভাগে পর্যাপ্ত জনবলের অভাব। প্রত্যন্ত অঞ্চলে আয়কর অফিস না থাকা। বিদ্যমান আয়কর আইন এবং ই-টিআইএন নিবন্ধন সিস্টেমে সক্রিয় ও নিষ্ক্রিয় করদাতাদের তথ্য পৃথকভাবে সংরক্ষণের সুযোগ নেই। তাই প্রকৃত রিটার্ন দাখিল করার যোগ্য করদাতার সংখ্যা নিরূপণ করা সম্ভব হয় না।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংকগুলোতে ৮ হাজার ৪০৪ কোটি টাকার সুদ মওকুফ

জাতীয় পার্টির সংসদ মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তফসিলি ব্যাংকের মূলঋণ (আসল) মওকুফ করার কোনও সুযোগ নেই। তফসিলভুক্ত রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংক (অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক পিএলসি) এবং তিনটি বিশেষায়িত ব্যাংক (বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) রয়েছে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ২০২২ সালে ৪ হাজার ৬২১ জন গ্রাহকের অনুকূলে ৮ হাজার ৪০৪ কোটি ৫২ লাখ টাকার সুদ মওকুফ প্রস্তাব অনুমোদন করেছে। ২০২২ সালে ওই ব্যাংকসমূহের ১ হাজার ৬২০ কোটি ৮৩ কোটি টাকার সুদ মওকুফ সুবিধা কার্যকর হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহের সুদ মওকুফ সংক্রান্ত সুবিধার সঙ্গে কোনও ব্যাংকের দেউলিয়া হওয়ার কোনও সম্পর্ক নেই।

কুড়িগ্রাম-২ আসনের পনির উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধি করার পরিকল্পনা আপাতত সরকারের নেই।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান