৫ সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ০৯:৩৯ আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:৫৩

সম্প্রতি সারা দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আজ সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে।

দুই দফায় পাঁচ সিটির নির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে। একই স্থানে দুপুর ১২টায় শপথ অনুষ্ঠিত হবে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের।

গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। বাকি চার সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে
সর্বশেষ খবর
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল,  কী হয়েছিল আলোচনা
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার