রংপুরে পল্লী উন্নয়ন একাডেমি করতে সংসদে বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ২০:৩৫ আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২০:৩৫

রংপুরে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করতে একটি নতুন বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর বিল–২০২৩’ জাতীয় সংসদে পাস হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়।

বিলে বলা হয়েছে, এই একাডেমির প্রধান কার্যালয় হবে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। একাডেমির পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব একটি বোর্ডের ওপর ন্যস্ত থাকবে। এই বোর্ডের চেয়ারম্যান হবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী।

এই একাডেমি পল্লী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স প্রবর্তন করতে পারবে। একাডেমির একজন মহাপরিচালক থাকবেন। তিনি সরকারের অন্যূন যুগ্মসচিবদের মধ্য থেকে নিযুক্ত হবেন বা সরকার নির্ধারিত মেয়াদ ও শর্তে যে কোনও ব্যক্তিকে নিযুক্ত করতে পারবেন।

এসব কোর্স প্রবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের অধিভুক্তসহ ওই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের নির্ধারিত মান অনুসরণ করতে হবে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম