মরক্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১১:৫৮আপডেট : ২১ জুলাই ২০২৩, ১১:৫৯

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেনকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শাহদৎ হোসেনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে।

রাষ্ট্রদূতকে ৯ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় ফেরত আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

এদিকে আগামী পাঁচ মাসের মধ্যে আরও আটটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হবে। দেশগুলো হচ্ছে— ইরাক, কানাডা, কুয়েত, জার্মানি, থাইল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড ও সৌদি আরব।

খলিলুর রহমান কানাডার দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে। মো. ফজলুল বারি ইরাকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের জুলাইয়ে। মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের অক্টোবরে এবং মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কুয়েতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বরে। মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে ২০২০ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন। ওই পাঁচজন রাষ্ট্রদূত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।

অন্যদিকে পেশাদার কূটনীতিক মো. আব্দুল হাই থাইল্যান্ডে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে এবং পোল্যান্ডে রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ২০২১ সালের জুনে দায়িত্ব গ্রহণ করেন। উভয়ের পিআরএল শুরু হবে ডিসেম্বরে। অন্যদিকে সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমান দায়িত্ব গ্রহণ করেন ২০২২ সালের অক্টোবরে এবং ওনার পিআরএল শুরু হবে নভেম্বরে।

আটজন রাষ্ট্রদূত যাদের মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের চাকরির মেয়াদ বাড়বে কিনা অথবা মরক্কোর রাষ্ট্রদূতের মতো তাদেরকেও ফিরিয়ে আনা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের