জরিপ অধিদফতরের শূন্য পদ পূরণে নিয়োগবিধি চূড়ান্ত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ২০:১৭আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২০:১৭

নিয়োগবিধি অকার্যকর থাকায় দীর্ঘদিন নিয়োগ ও পদোন্নতি বন্ধ রয়েছে বাংলাদেশ জরিপ অধিদফতরে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থায় নতুন কর্মচারী নিয়োগ না হওয়ায় এবং পুরাতনরা অবসরে যাওয়ায়  জনবল অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় সংসদীয় কমিটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ সংস্থার নিয়োগবিধি চূড়ান্ত করে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।

বুধবার (২ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ আসে।

বৈঠক সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাঠামো অনুযায়ী জরিপ অধিদফতরের জনবল ৮৯৩ জন। এছাড়াও মাঠ পর্যায়ে এক হাজার ২০৫ জন মৌসুমি কর্মচারী রয়েছে। ১৯৮৫ সালের নিয়োগবিধি অকার্যকর থাকায় এবং সংশোধিত নিয়োগবিধি অনুমোদিত না হওয়ায় অধিদফতরের নিয়োগ ও পদোন্নতি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। দীর্ঘদিন নতুন কর্মচারী নিয়োগ না হওয়ায় এবং পুরাতন কর্মচারী নিয়মিত অবসরে যাওয়ায় অধিদফতরের জনবল কমে ৪৬৪ জনে দাঁড়িয়েছে।মৌসুমি কর্মচারীও সিংহভাগ কমে ২০০ জনে নেমে এসেছে। ফলে নিয়মিত কর্মচারীর ৪২৯টি পদ শূন্য এবং মৌসুমি কর্মচারীর এক হাজারটি পদ শূন্য রয়েছে।

বুধবারের বৈঠকে বিষয়টি বিস্তারিত আলোচনা হয়। পরে কমিটি প্রস্তাবিত বাংলাদেশ জরিপ অধিদফতরের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২২ কার্যকর করার সুপারিশ করে। একই সঙ্গে তারা শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ করে।

বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের