রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশের তালিকায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ ৩১টি বন্ধু ও নিরপেক্ষ দেশের একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়া। এসব দেশের ব্যাংক ও ব্রোকারদের রাশিয়ার মুদ্রাবাজার এবং ডেরিভেটিভস বাজারে লেনদেন করার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় দেশটির দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, তালিকায় বাংলাদেশ ছাড়াও এশিয়া থেকে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, আর্মেনিয়া, আজারবাইজান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়ার নাম আছে।

মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমানের নাম আছে। ইউরোপের তিনটি দেশের নামও স্থান পেয়েছে রাশিয়ার ওই তালিকায়। দেশ তিনটি হলো— প্রতিবেশী বেলারুশ, সার্বিয়া ও তুরস্ক।

দক্ষিণ আমেরিকার দেশ কিউবা, ব্রাজিল, ভেনেজুয়েলা আছে তালিকায়। আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, মিশর ও মরক্কো রয়েছে।

/এমএস/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী