অবশেষে ভোটের দিন মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪

নানা সমালোচনা ও দাবির মুখে অবশেষে নির্বাচনি সংবাদ সংগ্রহের সময় মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছে সাংবাদিকরা। নির্বাচনের সময় মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টির যুক্ত করে সোমবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সংশোধিত নীতিমালাটি জারি হতে পারে। সূত্র জানায়, সংশোধিত নীতিমালা অনুসারে সাংবাদিকরা শর্তসাপেক্ষে সীমিত সংখ্যক মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

এ বিষয় অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য শর্তগুলো সাধারণভাবেই প্রযোজ্য। যেমন— চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র থাকা ইত্যাদি। এতে সাংবাদিকদের নিজের মোটরসাইকেল ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়।

এর আগে গত ১২ এপ্রিল নির্বাচন কমিশন নির্বাচনে গণমাধ্যমকর্মীদের ভোটকক্ষে প্রবেশসহ নির্বাচনি এলাকায় সংবাদ সংগ্রহের ব্যাপারে একটি নীতিমালা জারি করে। এতে  নির্বাচনি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের চলাচলে মোটরসাইকেল ব্যবহার, ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান ও  ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়। নীতিমালাটি জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়।

তাৎক্ষণিকভাবে এতে আপত্তি জানায় নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’-সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। বিষয়টি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ  (টিআইবি) এক বিবৃতি দিয়ে ইসির সমালোচনা করে।

নীতিমালার কারণে গত ২৬ মে থেকে ২১  জুন পর্যন্ত অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পায়নি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু সাংবাদিকদের প্রতিবাদের কারণে ওই উদ্যোগ কার্যকর হয়নি।

গত ২৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় তিনি বলেন, ‘মোটরসাইকেল ছাড়া সাংবাদিকদের নির্বাচনি কর্মকাণ্ড কভার করা কষ্টসাধ্য হয়ে যাবে বলে গণমাধ্যমের যে দাবি সেটাও যৌক্তিক।’

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের সারাহ কুকের ওই বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা বলেছি, মোটরসাইকেলের অপব্যবহার হতে পারে এবং যারা মাসলম্যান (পেশি শক্তি ব্যবহারকারী) তারা মোটরসাইকেল ব্যবহারের সুযোগ নিয়ে সংকট তৈরি করে পারে কি না— এই প্রশ্নে এটি বাদ রাখা হয়েছিল। বিষয়টি আমরা বিবেচনাধীন রেখেছি  এবং আমরা যথাযথভাবে পরিবর্তন করবো।

উল্লেখ্য, ১০ এপ্রিল জারি হওয়া নীতিমালার আগে যে নীতিমালা বিদ্যমান ছিল সেখানে নির্বাচনের সময় ইসির থেকে অনুমোদন নেওয়া সাপেক্ষে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারের বিধান ছিল।  

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী