প্রস্তাবিত শ্রম আইনের কিছু ধারার স্পষ্টীকরণ চায় আইএলও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৫:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:২৫

শ্রমিকদের ধর্মঘট পালন ও শ্রম আদালতের ক্ষমতা বাড়ানোসহ প্রস্তাবিত আইনের আরও কিছু ধারার স্পষ্টীকরণ চেয়েছে আইএলও। মঙ্গলবার (১৭ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের বৈঠক এ বিষয়ে জানায় তারা।

বৈঠকে অংশ নেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর টোমো পোতিয়েইনেন, আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, আইএলওর প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার চায়ানিক থামপারিপাট্রা, আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম, আইএলওর প্রোগ্রাম অফিসার চৌধুরী আলবাব কাদির।

সচিবালয়ে আইএলও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আগামী ২২ অক্টোবর তাদের সঙ্গে পুনরায় বৈঠক হবে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, কেবিনেটে অনুমোদন হওয়া গ্রুপ অব কোম্পানির ট্রেড ইউনিয়ন ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা এবং সাধারণ প্রতিষ্ঠানের জন্য ২০ ও ১৫ শতাংশ করায় সন্তুষ্ট হয়েছে আইএলও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনকালীন কোনও সরকারের বিষয়ে সংবিধানে কোনও বাধ্যবাধকতা নেই। কেবিনেট ছোট হবে নাকি একই থাকবে, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যেমনটা চাইবেন, তেমনটাই হবে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
আইএলসি’র সহ-সভাপতি পদে বাংলাদেশ
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের