মানসম্মত পণ্য বাজারজাতের আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৮:২১আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৪০

মানসম্মত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে বিএসটিআই এবং ব্যবসায়ীদেরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মাজিম মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা ও উন্নয়ন বিএসটিআই’র দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত ‘শেয়ারড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফর এসডিজি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএসটিআই’র কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জননিরাপত্তার বিষয়টি নির্ভর করে। এক্ষেত্রে কোনও ধরণের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা দেখা দিলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি ব্যবসায়ীদেরকেও নিম্নমানের পণ্য উৎপাদন করে অতিমুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। আমদানিকারকদেরকে মানসম্মত পণ্য আমদানি করতে হবে এবং উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে।

নুরুল মাজিম মাহমুদ হুমায়ূন বলেন, বৈশ্বিক বাজারের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের পণ্যের মানের দিক দিয়ে এগোতে হবে। পণ্য মানের যত উন্নয়ন হবে আমাদের ব্যবসার পরিধি তত বাড়বে। উৎপাদনকারীকে মনে রাখতে হবে দিন শেষে তিনিও একজন ভোক্তা।

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পণ্যের মানের বিষয়ে নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাবে যেন নিম্নমানের পণ্য বাজারজাত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে

বিএসটিআই’র মহাপরিচালক মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার শামীম সাত্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও (মান) (অ.দা.) মো. তাদহর জামিল। আলোচনা সভার পূর্বে বিএসটিআইতে অত্যাধুনিক এমএস রড টেস্টিং ল্যাবরেটরি, রেফ্রিজারেটর টেস্টিং ল্যাবরেটরির নতুন ইউনিট উদ্বোধন করা হয়।

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু
বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: শিল্পমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম