স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপনের আহ্বান স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৬:৪৫আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৬:৫৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রতি বছরের মতো এবারও হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সারা দেশে পূজা উদযাপিত হবে।

রবিবার (২২ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পীরগঞ্জের ১০৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।’ সুষ্ঠুভাবে আনন্দপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় স্পিকার তার ব্যক্তিগত তহবিল থেকে এসব মণ্ডপে নগদ অর্থ সহায়তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জিআর চালের ডিও বিতরণ করেন।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা এবং উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হাসান।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী