সাংবাদিকদের কাছে জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৭:৩৭আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:৪৭

বিএনপির সমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট ও ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কিনা তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি এ রকম প্রশ্ন করতে পারেন কিনা সাংবাদিকদের কাছে সে প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবর রাজধানী অচল হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাদের নজরদারিও জোরদার করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) দুপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে বড় কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে তারা লোকসমাগম করবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানতে চেয়েছেন, বিএনপির সমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট, ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কিনা। তখন তাকে জানানো হয়েছে, সে ধরনের কোনও পরিকল্পনা সরকারের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করছি তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। এতে আমাদের কিছু বলার নেই। সরকার চায় বিএনপি তাদের রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি  হলে কিছু বলার নেই। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার চিন্তা সরকারের নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পূজা উদযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন পিটার হাস। তাকে জানানো হয়েছে, পূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে। কোথাও কোনও সহিংসতা হবে না বলেই আমরা মনে করছি।

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের উদ্দেশে বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কিনা, এটা শিষ্টাচারবহির্ভূত কিনা, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান