ঢাকায় জলকেন্দ্রিক স্মার্ট নগরী গড়ে তোলার চেষ্টা চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৮:৪১আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:৪১

সরকারি দলের এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানিয়েছেন, রাজধানী ঢাকা শহরের ওপর চাপ কমাতে পরিকল্পিত জলকেন্দ্রিক স্মার্ট নগরী গড়ে তোলার প্রচেষ্টা চলছে। রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। 

প্রতিমন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা জেলার আশুলিয়া, সাভারের আওতাধীন তুরাগ নদীর তীরবর্তী এলাকায় ‘বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ উন্নয়ন প্রকল্প’  শুরুর উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পে উন্নয়ন এলাকা (আবাসিক, বাণিজ্যিক, নাগরিক পরিষেকবা) ৩২ শতাংশ এবং সংরক্ষিত এলাকা (জলাশয়, সবুজায়ন, বিনোদন ব্যবস্থা ও খাল/নদীর বাঁধ নির্মাণ) হিসেবে ৬৮ শতাংশ ভূমি ব্যবহারের প্রস্তাবনা রাখা হয়েছে। প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর জলজট ও যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ওই প্রকল্পে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ করা পরিকল্পনা রয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।

তিনি আরও জানান, ঢাকা শহরের ওপর চাপ কমাতে স্যাটেলাইট টাউনশিপ উন্নয়ন প্রকল্প গ্রহণে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা জেলার ধামরাই, কেরাণীগঞ্জ, মানিকগঞ্জের সিংগাইর এবং মুন্সীগঞ্জের সিরাজদিখান সাইট পরিদর্শন করা হয়েছে। ওই এলাকায় প্রায় ৭ হাজার একর জমি আবাসন প্রকল্প গ্রহণের জন্য উপযুক্ত। সম্ভাবতা সমীক্ষায় উপযোগী মনে হলে সরকারি অর্থায়নে বাস্তবায়ন সম্ভব হবে। ওই স্যাটেলাইট সিটিতে সুপারিকল্পিত মাস্টারপ্লান অনুযায়ী প্লটের সংস্থান রেখে প্লট বরাদ্দ দেওয়া যাবে। 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম