প্রধান বিচারপতির সঙ্গে যে বিষয়ে আলোচনা করলেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৩, ১৭:২০আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৯:১১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা সুপ্রিম কোর্টে এসে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১ নভেম্বর) বেলা আড়াইটার পর তারা সুপ্রিম কোর্টে আসেন। এরপর প্রধান বিচারপতির খাস কামরায় সৌজন্যে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ছবি: ফোকাস বাংলা)

বিকাল সাড়ে ৩টার পর বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, উনি (প্রধান বিচারপতি) আমাদের যথেষ্ট সময় দিয়েছেন এবং সৌজন্য বিনিময় করেছেন। আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটা বিষয়ে উনার সঙ্গে আলোচনা করেছি। সেটা হলো যে আসন্ন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে বিচারকরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। এটা এবার বন্ধের সময় হবে। সিভিল কোর্ট ভ্যাকেশনের সময়ে হবে। সিভিল ভ্যাকেশনের কারণে যেন ওই দায়িত্বটা বন্ধ না থাকে। যদি বন্ধ থাকে তাহলে আমাদের ওই কাজটা পিছিয়ে যাবে। এটা জানিয়ে রেখেছি। যাতে ওই সময় ডিসেম্বর মাসে উনারা দায়িত্ব পালন করেন। আর জানুয়ারি মাসে আগের মতো দায়িত্ব পালন করবেন। এতটুকু আলোচনা হয়েছে। উনি বলেছেন এটা বিবেচনায় রাখবেন।  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

এর আগে গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন বুধবার। প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দফতর, সংস্থার প্রধান ও কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও করবেন বলে শিডিউল রয়েছে।

আরও পড়ুন- প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে সিইসি

/বিআই/এফএস/এমওএফ/   
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম