জনগণের আশা ভরসার স্থল শেখ হাসিনা: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ২১:৪৫আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২১:৪৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মসূচির সফলতার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার গঠন করলেই জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়। তাই জনগণের আশা ভরসার স্থল শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) তিনি নিজ নির্বাচনি এলাকার অন্তর্গত পীরগঞ্জ উপজেলার ৯নং সদর ইউনিয়নের পথসভা, তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শিক্ষাখাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদেরও বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।

স্পিকার বলেন, শিক্ষার কোনও বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। তিনি বলেন, ১৮ বছরের আগে যেন কোনও মেয়ের বিয়ে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

স্পিকার বলেন, নারীদেরকে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে। 

এরপর স্পিকার ৯নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হিলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় যোগ দেন।

এসময় তিনি বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিগত জ্ঞান অর্থনৈতিক সচ্ছলতার এক বিশেষ উপায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সারাদেশের মতো পীরগঞ্জেও প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এসময় তিনি পীরগঞ্জের জনগণের নিকট আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

পরে স্পিকার তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে যোগ দিয়ে বলেন যে, পীরগঞ্জের মা-বোনেদের সার্বিক অবস্থা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এরপর স্পিকার জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে রোগীদের জন্য প্রাপ্ত আর্থিক সহায়তার চেক, যুব উন্নয়ন অধিদফতরের ইমপ্যাক্ট প্রকল্পের ঋণের চেক, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং পীরগঞ্জ পৌরসভার উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, স্প্রে মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০ জন রোগীকে মোট ৫ লাখ টাকার আর্থিক সহায়তা, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বড়দরগাহ ইউনিয়নের ১০ জন কৃষকের মাঝে ২০ কেজি ভুট্টা বীজ, ২০০ কেজি ডিএসপি সার এবং ১০০ কেজি এমওপি সার প্রদান, পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে অনুদানের চেক বিতরণ এবং পীরগঞ্জ পৌরসভার উপকারভোগীদের মাঝে ২৪টি বাইসাইকেল, ১২টি সেলাই মেশিন, ১২টি স্প্রে মেশিন এবং ১২টি হুইল চেয়ার বিতরণ করেন স্পিকার।

এরপর তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পীরগঞ্জের সকল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পুরস্কার বিতরণ করেন।

স্পিকার বলেন, শিক্ষক জাতির জন্য আশীর্বাদ। শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে তিনি বলেন, সকল স্তরে শিক্ষার হার বেড়েছে। কাজেই শিক্ষকরা যেন নিবেদিত হয়ে তাদের পেশায় নিয়োজিত থাকতে পারেন সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এসময় তিনি তার প্রয়াত মা নায়ার সুলতানাকে স্মরণ করে বলেন, তার মা ইডেন কলেজে অধ্যাপনা করেছেন এবং ঢাকা কলেজের প্রিন্সিপাল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন।

রংপুর জেলার জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান, রংপুর পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি