স্বপ্নকেও হার মানিয়েছে কক্সবাজারের রেল: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১৮:০৩আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৮:০৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত কক্সবাজার রেল স্টেশনের উদ্বোধন এ অঞ্চলসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে।

শনিবার (১১ নভেম্বর)  নতুন এই  ১০০ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেল স্টেশন প্রধানমন্ত্রীর  উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান মাহমুদ ট্রেনে বসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ওয়াদা করেছিলেন— কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন, আজ  সেই ওয়াদা পূর্ণ হলো। কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো।’

কক্সবাজারে এমন একটি আইকনিক রেল স্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি, উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এত সুন্দর রেলস্টেশন খুব কম আছে।’

‘সুতরাং, এটি কক্সবাজারসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই’, বলেন তথ্যমন্ত্রী।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের